সৌমেন দাসের আগের ছড়া – ধবধবে চাঁদখানা,ইরিং বিরিং তিড়িং ছা, স্মৃতি যত, নেই শৈশব, মনকেমনের দিনে

ঝুপ্-ঝুপ্-ঘুপ্-ঘুপ্
শুনে উঠি চমকে
জেগে দেখি মাঝরাত
ঘুম গেল থমকে।
পাশঘর ফাঁকা কেন,
দাদা গেল কৈ-রে?
রাতনিশি কাঁদে যেন
প্যাঁচা ডাকে ওই-রে!
শিউলির ছায়াতলে
কে-ও ঘোরে ঝম্ঝম্?
বাতাসের সাড়া পেয়ে
পাতা নড়ে হর্ দম্।
চাঁদ গেছে মেঘে ঢেকে
আকাশের গায়েতে
মহা ওঠে কোলাহল
মাঠ ছেড়ে গাঁয়েতে।
রাতভোর খুন্ সুটি
কি হয়!-কি হয়!
ভোর হলে ঠিক জানি
কেটে যাবে রাতভয়!!