ছড়া-বৃষ্টি পড়ে-সৌমেন দাস-বর্ষা ২০২৪

chhorabrishti

ঝাপুর-ঝুপুর
সারা দুপুর
বৃষ্টি পড়ে
ভরা পুকুর।

ডাকছে ব্যাঙ
ঘ্যাঙর্-ঘ্যাঙ
লাফিয়ে তড়াক
ভাঙে ঠ্যাং।

পাতরে কান
মাটির গান
উঠবে গোলায়
সোনার ধান।

ফুলের মৌ
ভ্রমর ভোঁ
চাল খুঁটছে
চাষির বৌ।

উচ্ছে-ঝিঙে
বাদলা দিনে
লেজ দুলিয়ে
নাচছে ফিঙে।

ভিজিয়ে নাক
চিম্সে কাক
ডাকিস কেন
যা রে ভাগ্!

জয়ঢাকের ছড়া সংগ্রহ


Leave a Reply