ছড়ার পাতা একই ডালের পাখি সাগর আল হেলাল শরৎ ২০১৮

একই ডালের পাখি

সাগর আল হেলাল

টোনাটুনির পিঠা খাওয়ার
গল্প সবাই জানো,
আমরা চলো পিঠা বানাই
আটা চিনি আনো।

ভাপা হবে, পাখান হবে
হবে চিতই পিঠা,
কুলসি-কুলি, পাটি সাপটা
লাগবে খুবই মিঠা।

পিঠা খেতে সবাই এসো
কেউ থেকো না বাকি,
আমরা দেশের সকল শিশু
একই ডালের পাখি।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply