ছড়ার পাতা মনের কথা প্রিন্স মাহমুদ হাসান বসন্ত ২০১৭

 

প্রিন্স মাহমুদ হাসানের আগের ছড়া জোনাকি

পড়ার টেবিল হিজিবিজিchhoramahmudhassan-medium

লাগে না আর ভালো।

ভালো লাগে বাঁশবাগানে

জোনাকিদের আলো।

ভালো লাগে মাঠের ফড়িং

ভালো লাগে নদী।

কেমন হবে নদীর জলের

মাছ হয়ে যাই যদি?

কেমন হবে পাঠশালাটা

যদি গো হয় মাঠে;

ইচ্ছে হলেই খেলব আমি

ইচ্ছে হলেই পাঠে।

মায়ের শাসন চাই না আমি

চাই না শাসন বাবার

চাই না খেতে গ্লাস ভরা দুধ

ডিমও সাথে আবার।

মনের কথা বলেই দিলাম

আসল কথা বাকি

আমি হলাম ভালো ছেলে

দিই না পড়া ফাঁকি।

জয়ঢাকের সব ছড়া একত্রে

Leave a Reply