ছড়ার পাতা রাজার নাতির গল্প কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায় শীত ২০১৯

কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের আগের ছড়া  ভূতকাওয়াজ,    হতাম যদি ডাইনোসরাসরবিঠাকুরের  রসিকতা, পক্ষিরাজ

রাজার নাতির গল্প

কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়

এক যে ছিল রাজা, তার রাজ্য ছিল বিরাট !
সে রাজ্য তার ছড়িয়ে ছিল হাওড়া থেকে মীরাট ।
ঘোড়াশালে ঘোড়াও ছিল, হাতিশালেও হাতি ;
কিন্তু রাজার দুঃখ শুধু, ছিল না তার নাতি ।
মনমরা হয়ে দিন কেটে যায় সিংহাসনে ব’সে,
পাত্র-মিত্র-অমাত্যরা চুল ছেঁড়ে আফশোষে ।
হঠাৎ সে কোন্‌ সন্ন্যাসী এক দাঁড়ান দ্বারে এসে,
তাঁর বরেতেই রাজার নাতি জন্ম নিল শেষে ।
কিন্তু নাতির জন্ম দেখে  অবাক মানে লোকে,
চটের সে এক বস্তামোড়া জন্ম নিল ও কে ?
রাজসভাতে সেদিন সে এক অবাক করা চিত্র,
ভাবেন ব’সে রাজামশাই ভাবেন পাত্র মিত্র ;
চিন্তা করেন মন্ত্রীমশাই, চিন্তা সেনাপতির,
সবাই মিলে ভাবছে ব’সে নাম কী হবে নাতির ?
অনেক ভেবে অবশেষে নাম হল তার বস্তা —
ব্যস, এখানেই গল্প খতম, গল্প কি মোর শস্তা ?

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply