ছড়ার পাতা- ছোট্টো পাখি -রওশন মতিন-শীত ২০১৬

ছোট্ট পাখি, আপন নীড় তো বুনিস chhoravhhottopakhi

দূর আকাশের তারার গান কি শুনিস?

ভাবনা কীসের, তোর আছে কি ক্লাসের পড়া

অংক কষা, তুই কি লিখিস্ গল্প ছড়া!

তোর আছে কি লিলি আপা, শাসন সুরে

চোখের আড়াল হলেই বলবে, যাসনে দূরে!

নেই মাস্টার, বইয়ের বোঝা, বেতের সাজা,

মুক্ত পাখি, তুই তো নিজেই নিজের রাজা,

বনের চিঠি পড়তে পারিস সবুজ ডানায়

ইচ্ছে হলেই উড়তে পারিস দূর অজানায়

ছোট্ট পাখি, তুই কি জানিস, সোনার কাঠির দেশchhoravhhottopakhi

রাঙা ঘোড়ার ডালিমকুমার, মস্ত বীরের বেশ!

তোর ঠোঁটে কি বনের চিঠি, মুক্ত হাওয়ার দোলা

সবুজ পাখার স্বাধীনতা নির্ভয়ে পাল তোলা!

পাহাড় ডাকে, দূরের আকাশ শান্ত কেমন নীল,

ছোট্ট পাখি বন্ধু সবার, সবার সাথেই মিল।

 জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

 

Leave a Reply