ছড়ার পাতা-শীতের আমেজ-সুব্রত দাস-শীত২০২৪

সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া,বেঁচে থাকার মানে,  শরতের আঙিনায়,  ভূত-সন্দেশ, আঁকছি সবই কাব্যপটে, বাংলা আমার মাতৃভাষা, টাকডুম খুশিতে, চলো যাই পাহাড়ে

chhora0191

শীতের আমেজ নলেন গুড়ের
পিঠে পুলি খাওয়ার,
ব্যান্ডেল চার্চ, ইমাম বাড়ি
চিড়িয়াখানা যাওয়ার !
শীতের আমেজ হিমেল পরশ
মিঠেল রোদে নাওয়া,
ছোট বড় সকল মনের
খুশির চাওয়া পাওয়া !!
শীতের আমেজ সিমলা-সিকিম
লাদাখ-পুরুলিয়া,
শীতের আমেজ মানেই কি ভাই
দেদার ঘুরুলিয়া ?
শীতের আমেজ ক্রিকেট খেলায়
চড়ুইভাতির বেলা,
শীতের আমেজ মানেই হলো
হাজারো বইমেলা।

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply