
কোর্মা কাবাব শিক লা জবাব পুলাউ কি পরমান্ন
ওসব আমার প্রিয় নয় আর রেখো গিন্নির জন্য
মুর্গ রাজোয়ারা মাটন পকোরা সর্ষে, ইলিশ ফিশ-এ
স্বাদ গেছি ভুলে রেখে দাও তুলে ওসব বেজায় ক্লিশে
প্রায়োপবেশনে মরিব এ বনে যাইব ধুলায় মিশে
আরে বলোটা কী? এ কোন মাজাকি? বলো খুশি কোন ডিশে?
শুনে উঠে বসি ঢিলা করে কষি দাদা বলে, ভাত পেলে
রেঁধো সাথে তার ডিম গুটি চার ভেজে সরিষার তেলে