ছড়ার পাতা-ছোটোবেলা ফিরে পাওয়া-ইন্দ্রাণী সরকার- জয়ঢাক৪৯-বর্ষা ২০১৫

chhora indrani
খেলতে যে চাই পুতুল খেলা আবার নতুন করে
ভিজতে যে চাই বৃষ্টিধারায় সব প্রাণ মন ভরে
জলের উপর নৌকা ভাসাই বৃষ্টিধারায় ভিজে
শিউলি বনে হারিয়ে গিয়ে পাই না আমায় খুঁজে
প্রজাপতির পিছন ছুটি গোলাপ বনের মাঝে
রাত বিরেতে জোনাক জ্বলে মন লাগে না কাজে
তাকিয়ে থাকি আকাশ পানে অবাক চোখটি মেলে
ধুমকেতুটা ছুটলো বুঝি ঘর বাড়ি সব ফেলে
বেলি ফুলের মালা গাঁথি পুতুল সোনার তরে
শাঁখ বাজিয়ে উলু দিয়ে আনব জামাই ঘরে
ছোট্ট হয়ে মায়ের কোলে রাখবো মাথা আজ
বাবার গলা জড়িয়ে ধরে ভুলব যত কাজ

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply