ছড়া- একে চন্দ্র- আবু হোসেন-শীত ২০২৩

একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ
পাঁচে পাণ্ডব বলবেই বলে লালটু ধরল বেজায় জেদ
পাপ্পা হাঁকে মাম্মা হাঁকে বইপুস্তকে পাণ্ডব নাই
পাঁচ্চে পাঁচবাণ বইতে লেখা না মানলে তোর মুন্ডু খাই
লালটু বলে বইতে আছে উর্ধ্বমুখে ডোন গো পথ
তবে রাস্তায় মোব্বাইল হাতে মাম্মার কেন ভিন্নমত
বইতে আছে খাতায় আছে বলবে সদ্দা সত্যভাষ
পাপ্পা কেন স্টেটাস লেখে “ফোরেন যাচ্ছি পরের মাস”

জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

Leave a Reply