
“আসল সময় উধাও তিনি এই হয়েছে চিত্তির
নামতে হল ফের মাঠে তাই,” বলল ফেলু মিত্তির
খোঁজ নিয়েছি গিরিডি আর জাপান প্যারিস রোম-এ
সবাই জানায়, গেছেন তিনি সুদূর মহাব্যোমে
ডায়রিগুলোর প্রথম পাতায় সেই কথাটাই লেখা
কিন্তু বাকি গল্পগুলোয় মিলছে যেন দেখা
অন্য কিছুর, বুঝলে তপেশ, গোপন কোনো ঘাঁটি
বানিয়ছিলেন, যাননি ছেড়ে এই পৃথিবীর মাটি
সূত্রগুলো এক করেছি সব অভিযান থেকে
ডিডাকশানের সহজ পথে ম্যাপ নিয়েছি এঁকে
আমাজনের গভীর বনের ছোট্ট কোনো কোণে
গবেষণায় মগ্ন তিনি একান্ত নির্জনে
এবার ফেলু, তপেশ আবার মিলেছি এক খানে
দুজন মিলে আবার যাব নতুন অভিযানে
আনব চেয়ে মহামারীর প্রতিষেধক টিকা
কোভিড-তারণ মডিফায়েড বটিকা ইণ্ডিকা।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে