
কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে দেশে
অস্ট্রেলিয়ার ব্রিসবেনেতে এসে
রাজার পিসির টনক নড়ে
“খেলব শুধু বোম্বাগড়ে
বল লাফালে মরব নাকি শেষে?”
।২।

আন্দিজেতে ঘটল নাকি কাল
বাঘমামাকে করল নাজেহাল
পানখেকো এক লামা
থুক ছুড়েছে গামা
গালটি মামার আজও লালে লাল
।৩।

পাঁঠার দেশে জজ বনে এক খাসি
রায় দিল কাল বাঘের হবে ফাঁসি
শুনছি নাকি রায়ের শেষে
জহ্লাদেরা নিরুদ্দেশে
থামছে না আর বাঘের অট্টহাসি
।৪।

সারারাত জেগে ছিল পাহারায়
কুঁজ তবু চুরি গেছে তাহার হায়
উটকে উটকো কাঠি
যে-ই দিক, ঘটনাটি
শিহরণ জাগিয়েছে সাহারায়