ছড়ার পাতা- জাতীয় বিষয়-সুব্রত দেব-শরৎ২০২৪

এই কবির আগের লেখা- এই জল, আমার ছোট মামার

chhorajatiya

জাতীয় পাখি ময়ূর এবং জাতীয় পশু বাঘ,
এটা জেনে সিংহ, কোকিল ভীষণ রকম রাগ!

শকাব্দ যে জাতীয় সাল জেনে গেছে সবে
বঙ্গাব্দ কি সেটা জেনে ভেঙাবে মুখ তবে!

জাতীয় বৃক্ষ জনপ্রিয় ছায়াতরু বট,
এই না জেনে চন্দন, আগর রেগে কটমট!

জাতীয় সংগীত আমাদের যে জনগণমন,
এই কথাটা ভারতবাসী ভোলে না কক্ষনো।

জাতীয় ফল আম আর পদ্ম জাতীয় ফুল,
জানামাত্রই আপেল, গোলাপ বাধায় গন্ডগোল।

জাতীয় ধ্বনি ‘জয় হিন্দ্’ মনে আনে বল,
জানার পরেও দাঁড়িয়ে কেন! চল্ রে চল্ রে চল্।

জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

 

Leave a Reply