ছড়া-আমার ছোটো মামার-সুব্রত দেব-শরৎ ২০২৩

এই কবির আগের লেখা- এই জল

CHHORAamrchhotomamar
আমার ছোটো মামার
প্রিয় রাগ তো ধামার।
বাংলাদেশে ছিল নাকি
বিরাট ক্ষেত-খামার।
 
খুবই প্রিয় ছিলেন তিনি
কুস্তিগীর গামার
একডাকে চেনে সবে—
রমাকান্ত কামার।
 
দোষের মধ্যে দোষ
শোনে না কথা আমার।
করলে শুরু কথা,
হুঁশ থাকে না থামার।

জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

 

Leave a Reply