Toyঢাক -রামের সাহসী অভিযান-দেবরাজ মেহেতা-বর্ষা’২৫

দেবরাজের আরো গল্প-  জোনিস, দৈত্যের ট্রেন, করোনা

রাম ছোটবেলা থেকেই পশুদের খুব ভালোবাসত। তার বাড়ির পাশে একটা বড়ো বাগান ছিল, যেখানে অনেক পাখি, গোরু, কুকুর আর বিড়াল ঘুরে বেড়াত। একদিন বিকেলে রাম দেখল, তিনজন লোক একটা কুকুর আর দুটো খরগোশ ধরে নিয়ে যাচ্ছে। কুকুরটা চিৎকার করছিল, খরগোশগুলো ভয়ে কাঁপছিল।

রাম ছুটে গেল ওদের দিকে। সে জিজ্ঞেস করল, “তোমরা ওদের কোথায় নিয়ে যাচ্ছ?”

একজন লোক হেসে বলল, “আমরা ওদের বিক্রি করব। এতে তোমার কী?”

রাম বুঝতে পারল, এরা পশুদের কষ্ট দিচ্ছে। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নিজের বন্ধুদের ডেকে আনল। তারা সবাই মিলে চিৎকার করতে লাগল, “এই লোকগুলো পশুদের কষ্ট দিচ্ছে!”

এত আওয়াজ শুনে পাশের বাড়ির কাকা এলেন। তিনি পুলিশকে ফোন করলেন। কিছুক্ষণ পর পুলিশ এল এবং লোকগুলোকে ধরে নিয়ে গেল। কুকুর আর খরগোশগুলো মুক্তি পেল।

রাম খুশি হয়ে কুকুরটাকে আদর করল। সে বুঝল, সাহস আর বুদ্ধি দিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়। সেই দিন থেকে রাম ঠিক করল, সে সবসময় পশুদের রক্ষা করবে।

“পশুরা আমাদের বন্ধু, তাদের কষ্ট দেওয়া অন্যায়।” রাম সবাইকে বলল। তার বন্ধুরা হাততালি দিল, আর কুকুরটা আনন্দে লেজ নাড়তে লাগল।

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

 

Leave a Reply