Toyঢাক -রঙিন বন্ধুত্ব-দেবরাজ মেহতা-শীত’২৫

দেবরাজের আরো গল্প-  জোনিস, দৈত্যের ট্রেন, করোনা, রামের সাহসী অভিযান, রঙিন বন্ধুত্ব


কলকাতার বিখ্যাত শিল্পপতি নৃপেন ঘোষ একদিন খবর দিলেন, তাঁর দামি ইউরোপীয় চিত্রকর্ম হঠাৎ করে বাড়ি থেকে উধাও হয়ে গেছে। ছবিটি ছিল আঁকা রঙিন ফুলের, যার দাম কয়েক লক্ষ টাকা। পুলিশ এল, কিন্তু কোনও সূত্র পেল না। তখন ডাকা হল গোয়েন্দা কৌস্তভ দত্তকে।

কৌস্তভ বাড়িতে গিয়ে দেখল, ছবিটি ঝোলানো ছিল ড্রইংরুমে। কেবল ফাঁকা ফ্রেম ঝুলছে। আশ্চর্যের বিষয়, ঘরের দরজা-জানালা সবই ভিতর থেকে বন্ধ ছিল। যেন ছবিটি হাওয়ায় মিলিয়ে গেছে।

সে-বাড়ির কর্মচারী, অতিথি আর পরিবারের লোকদের জিজ্ঞাসাবাদ করল। সবাই বলল, কেউ কিছু টের পায়নি। কৌস্তভ শান্তভাবে চারদিকে খুঁজতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল মেঝেতে পড়ে থাকা একটুকরো উজ্জ্বল লাল রঙ।

“এটা তো ছবির অংশ নয়।” বলল সে। তারপর রঙটি হাতে নিয়ে বুঝল, এটা আসলে নাটকে ব্যবহৃত মেক-আপ রঙ।

সে তখন সন্দেহ করল পরিবারেরই এক দূরসম্পর্কের আত্মীয়কে, যিনি সম্প্রতি থিয়েটার গ্রুপে যোগ দিয়েছেন। কৌস্তভ তাঁর ঘর খুঁজল। আলমারির ভিতরে, কাপড়ের ভাঁজে লুকানো ছিল আসল ছবিটি। আত্মীয় ভেঙে পড়ে স্বীকার করলেন, ঋণের চাপে তিনি ছবিটি চুরি করেছিলেন এবং বাইরে থেকে আসা কোনও চোরের মতো সাজাতে চেষ্টা করেছিলেন।

কৌস্তভ শান্ত গলায় বলল, “কোনও রহস্যই অত সহজে মিলিয়ে যায় না। ছোট্ট একটি রঙের দাগই আসল চোরকে ফাঁসিয়ে দিল।”

ছবিটি উদ্ধার হল, আর নৃপেনবাবু স্বস্তির নিশ্বাস ফেললেন। আবার প্রমাণিত হল, সত্যকে লুকিয়ে রাখা যায় না।

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

 

Leave a Reply