হিন্দী সমস্যা
বহ্নি মুখার্জি

| আগর যদি ধূপবাতি হয় | সিঙ্গাড়া চাই বলতে পেলাম | |
| মগর তবে মাছ। | পানিফল এক কোঁচড়। | |
| মছলীবাবা মাছ না কুমীর? | ||
| জানেন তা মেঘরাজ। | পানির সঙ্গে পুর মিশিয়ে | |
| ফুচকা-পানিপুরী | ||
| কপি মানে ফুল, বাঁধা নয়, | প্রজাপতি, যা উড়ে যা- | |
| বিটকেলে এক বাঁদর | পতঙ্গ মানে ঘুড়ি। | |
| গোভীর ভালো পরাঠা হয় | ||
| মান হলগে’ আদর। | সামোসাটার মুন্ডু ভেঙে | |
| যেই ধরেছি ‘মোসা’ | ||
| আদর মানে শ্রদ্ধা-ভক্তি | মশা কোথায়? মেসোমশাই- | |
| রেকাব-ভরা পুরী | বড্ড করেন গোঁসা। | |
| লুচির সঙ্গে গুলিয়ো নাকো | ||
| সমুদ্দুর আর নুড়ি। | শুকিয়ে গলা কাঠ হল ভয়ে | |
| চেঁচিয়ে বলি চা- চা- | ||
| আমের মানে লোকসাধারণ | ছোটকা- একি, মারবে নাকি? | |
| কাঁঠাল মানে এঁচোড় | আপন প্রাণটি বাঁচা… |