
সান্তাক্লজ, সান্তাক্লজ
তোমার বাড়ি যাব,
হাসছ কেন? আমায় বুঝি
বেজায় খুদে ভাব?
সান্তাক্লজ, সান্তাক্লজ
তোমার দাড়ি খাসা,
দাড়ির ভেতর পাঁচটা ছ’টা
বাবুই পাখির বাসা।
সান্তাক্লজ, সান্তাক্লজ
তোমার জামায় ফুল,
রাশি রাশি মিষ্টি হাসি
গাল দুটি টুলটুল।
সান্তাক্লজ, সান্তাক্লজ
যেদিন পাব দেখা,
হরিণ নিয়ে পালিয়ে যাব
তোমার রেখে একা।
হরিণ চরবে বন-বাগানে
উবের চড়বে তুমি,
গিফট আনবে আমার বাড়ি
দশের বি শ্রীভূমি।