ফেলুদার পঞ্চাশ বছর উপলক্ষে এবার ‘বিশেষ ফেলুদা কুইজ’
১) ফেলুদার সাথে আমাদের প্রথম পরিচয় ঘটে কোন গল্পে?
২) খেলোয়াড় হিসাবে ফেলুদার কোন সর্বভারতীয় ক্রিকেট টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে?
৩) ফেলুদার নোটবুকের রং কী?
৪) যদি,শার্লক হোমস=মাইক্রফট হোমস হয়,তবে ফেলুদা=কে?
৫) কোন গল্পে ফেলুদা,শার্লক হোমসের পাড়ায়,অর্থাৎ বেকার স্ট্রিটে দাঁড়িয়ে বলে,“গুরু,তুমি ছিলে বলেই আমরা আছি।”?
৬) ১৯৬৫ সালের ডিসেম্বর মাসে,ফেলুদার আবির্ভাব ঘটে।একটি পত্রিকায় ধারাবাহিক ভাবে তা প্রকাশিত হয়।কোন পত্রিকার কথা বলছি?
৭) ফেলুদা তার নোটবুকে কোন ভাষায় নোট নেন?
৮) লালমোহন বাবু সৃষ্ট গোয়েন্দা চরিত্রের নাম কী?
৯) তোপসের পুরো নাম কী?
১০) ফেলুদার সাথে জটায়ুর প্রথম সাক্ষাৎ ঘটে কোন গল্পে?
জয়ঢাকের সমস্ত ধাঁধামজারহস্য একত্রে