ছড়ার পাতা আমার আছে-রওশন মতিন শরৎ ২০১৬

আমার আছেchhoraraoshan58 (Medium)

রওশন মতিন

 আমার আছে মুক্ত আকাশ, দূর দিগন্ত 

আকাশ ভরা নীল

আমার আছে স্বপ্ন-সবুজ মাঠের ছন্দ

শাপলা ফোটা বিল

 

আমার আছে স্বপ্ন অশেষ সম্ভাবনা

বই,খাতা, ইস্কুল

আমার আছে বাংলা ভাষার গর্বগাথা

রবীন্দ্র নজরুল।

 

আমার আছে স্বদেশÑমাটি, মায়ের আঁচল

বৈশাখী রেল কুটুম বাড়ি,

আমার আছে বাবার আদর, মাটির পুতুল

মেলায় কেনা মিষ্টি হাঁড়ি।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply