ছড়ার পাতা আনন্দে ইদ আসুক আহাদ আলি মোল্লা শীত ২০১৭

আহাদ আলি মোল্লার আগের ছড়া–পরিচয় বৃষ্টির ছড়া

আনন্দে ঈদ আসুক

আহাদ আলী মোল্লা

ঈদের খুশি যাক ছড়িয়ে
সব ভেদাভেদ সরুক,
এক কাতারে শামিল হয়ে
আহ্লাদে বুক ভরুক।

পাপ কালিমার আঁধার কেটে
উল্লাসে মন দুলুক,
শান্তি-সুখের পরশ পেয়ে
নাচুক তামাম মুলুক।

ভেদাভেদের শেকল ভেঙে
সবাই মেতে উঠুক,
তাবত লোকের মুখে মুখে
ফুলের হাসি ফুটুক।

শাওয়াল মাসের চাঁদ আকাশে
সারা বছর হাসুক,
ধনী-গরিব সবার ঘরে
আনন্দে ঈদ আসুক।

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply