ছড়ার পাতা ছবি মনে এঁকো তরুণকুমার সরখেল শরৎ ২০১৭

তরুণ সরখেলের জয়ঢাকে প্রকাশিত সমস্ত ছড়া গল্প এইখানে

মাঝি আর মেঝানের মুখোশের সারি
একজন পুরুষ আর একজন নারী।

কালো চুলে শোভা পায় গাঢ় লাল ফিতে,
মুখ ও মুখোশ জানে উপহার দিতে।

এরকম একজোড়া মুখোশ কি চাও
তাহলে পুরুল্যার চড়িদাতে যাও।

অযোধ্যা পাহাড়েতে ঘোরাঘুরি করে
মাঝি-মেঝানের মুখ নিয়ে এসো ঘরে।

তারপর দেওয়ালেতে ঝুলিয়ে তা রেখো
পিছে-পড়া জেলাটার ছবি মনে এঁকো।।

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply