ছড়ার পাতা বেড়ালকথা পার্থ চট্টোপাধ্যায় শীত ২০১৬

দুই দেবদারু  জড়াজড়ি  বনে chhoraharu
প্রজাপতিদের বাস,
তেলাকুচো পাতা বিছিয়ে উপরে 
ছায়া  ঘেরা বারোমাস..
তার নিচে  থাকে  দুইটি বেড়াল 
দুটোই  বিষম  ব্যস্ত,
সেই কবে  তারা করেছিল  শেষ 
পরম  হেস্ত নেস্ত !
হুলো তবু কোন  হুল্লোড় নেই 
দুজনেই ধ্যানে  মৌন
ভক্তরা কতো  ভক্তির ভরে 
জ্যান্ত  ইঁদুর, মাছ আনে  ধরে  
পাখির ছানারা, নির্ভয়ে ঘোরে 
সেসব  এখন  গৌণ !

খিলখিললির মুল্লুক ত্যেজে 
জোড়া দেবদারু  তলে 
দুই  বেড়ালের  ঘোর  তপস্যা 
কবিতা  লিখবে  বলে —
কবিতা  লিখবে চাবুকের  মতো 
সাপটা  সটান  সোজা 
যেন টের  পায়  যতো জয়ঢাকি  
নাকে ঝামা  ঘষা  মজা !
বেড়ালে তামাশা  করবে না  কেউ 
রাত  দশটার  পরে,
বেড়াল  তখন  শিকারে  বেরুবে 
তপস্বীপনা  ছেড়ে 

  জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে     জয়ঢাকের বিল্লিপাতা

Leave a Reply