প্যারডি বরষা অমিতাভ প্রামাণিক শরৎ ২০১৮

আগের সব  প্যারডি একত্রে

বরষা
অমিতাভ প্রামাণিক

এমনই সামোসা ছিল সেদিন!
চা জুড়িয়ে গিয়ে ছিল স্বাদহীন।
গলার আওয়াজ ক্রমশ ক্ষীণ,
মনে কি পড়ে সেটা?

আমি শুধানু তোমায় – গানটা গাও!
করছ কেন এত হাউ হাউ?
আজ জুটবে না বড়া কি পাউ,
শুধুই ঝাঁটাপেটা?

মোর হাতখানি ধরে কহিলে হায় –
জ্বর এসে গেছে, গলাও প্রায়
শুকিয়ে গিয়েছে মোর ব্যথায়!
গাওয়া কি সহজ এটা?

হায়! গান গাওয়া ছেড়ে একসাথে
পি এন পি সি-র ভরসাতে
উঠে গিয়ে দেখি সেই ছাতে
বৃষ্টি-জল ছেটা।

 জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply