ছড়ার পাতা তখন আর এখন রোয়াল্ড ডাহ্‌ল্‌ , অনুবাদ কৌশিক ভট্টাচার্য বসন্ত ২০১৮

রোয়াল্ড ডাহ্‌ল্‌ এর আরো ছড়া——————     করাতদেঁতো । ছাগলে কী না খায় । পক্ষিরাজ গোরু । সিংহমামা । পারিশ্রমিকটেলিভিশনকাঁকড়াবিছে

তখন আর এখন

স্কুলের বাচ্চাদের এক চিঠির জবাবে Roald Dahl-এর লেখা একটি নাম-না-দেওয়া ছড়া অবলম্বনে ।অনুবাদঃকৌশিক ভট্টাচার্য

 

ইস্কুলেতে বেতের মহা-মারে
কালশিটেরা গজগজাতো হাড়ে
বেতেই পেত ভাষা
স্যারের ভালোবাসা,
গর্জে হেঁকে, “আয় দেখি এ’ধারে!”
তুলোয় মোড়া পোশাক পরে এলে —
তাও কি তুমি রেহাই পেয়ে গেলে?
বর্ম পরা মানা —
“উঁহু! উঁহু! না, না!
খোল ওগুলো! দে ওদিকে ফেলে!”
শূন্যে তুলে চুলের মুঠি ধরে
গণ্ডা দশেক গাঁট্টা মেরে জোরে
স্যার জানাতো হেসে
“গাঁট্টা-বাবু এসে
মুন্ডুতে তোর বুদ্ধি দেবে ভরে!”
স্বপ্ন লাগে আজ তোমাদের দেখে!
বেত হাতে আর কোন স্যারেরা? কে কে?
অঙ্ক গেলে ভুলে
টান দেবে কি চুলে?
উল্টে দুটো মিষ্টি দেবে ডেকে!

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

 

 

Leave a Reply