ছড়ার পাতা-এই ছড়াটা-হীরক সেন-বর্ষা ২০২২

ই লেখকের আগের ছড়াঃ পিকনিকগল্প নয়কো অল্পগড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা, মুখ বন্ধ, সকরুণ কাহিনি,বনের খবর 

chhorahiraxen
এই ছড়াটা ছড়িয়ে দিয়ে
যেই মেরেছি টান
অমনি গোটা আকাশ জুড়ে
উঠেছে তুফান, আর
নদীর জলে ঢেউ ছুটেছে
অবাক গাছে ফুল ফুটেছে
বন মেতেছে পাখপাখালির
হাজার কলতান।

এই ছড়াটা দুষ্টু যে খুব
মন-পুকুরে দিলে যে ডুব
হঠাৎ কেমন বুকের মাঝে
বাঁধ ভাঙনের গান।

ছড়াটা তাই আগলে রাখি
বুকের মাঝে জাপটে থাকি
মনখারাপে দিতেই পারি
আপনি যদি চান।

এই ছড়াটা ছড়িয়ে দিয়ে
যেই মারবেন টান…

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply