
১
ছবি দেখার চোখ ফুটেছে দাদুর,
খুশি দাদুর ছোট্ট সোনা বোন।
চারটি রেখায় আঁকা চারটি ছবি,
বুঝল দাদু তক্ষুনি তক্ষন।
২
বাঁদিকের ওই লালচে রেখাগুলো,
ঢেউয়ের ডগায় নৌকো দুটি দোলে,
তার নীচে ওই নীলচে তিনটে টান,
নীল তিমিকেও দাদু চিনে ফেলে।
৩
ডাইনে দেখ দাদুর দশাখানা,
ছিপ ফেলতে লালদিঘির ওই ধারে,
হুস করে ছিপ টানতে না টানতেই
পৌঁছল মাছ মহাকরণ পাড়ে।
৪
গুঞ্জাসোনার দেওয়া খাতার পাতা,
ওরই কথায় থাকুক না-হয় ভরে,
পুরো না হোক, হোক না আধা আধা
লিখতে দাদুর মন যে কেমন করে!