প্রকল্প ভট্টাচার্যের আরো ছড়াঃ আবীরপুরুষ, প্রাণ ভরিয়ে্ , আজ জ্যোৎস্না রাতে, দুগ্গা দুগ্গা, রি-মেক ছড়া, মা দুর্গা, জোড়া ছড়া, বিদঘুটে–, চুরমুর, বিজ্ঞানী, কুলপিওয়ালা, পুজোর ছুটি, তাজমহল, দিনবদল, সান্টাগান, জাম্বোনগর, পাখিপড়া, আট পনেরো, মাটির কাছাকাছি, হনুমানের গদা

সকাল বিকেল গিলছি প্রচুর পরোটা-ভাত-রুটি
নাহয় চা-বিস্কুটই
সঙ্গে প্রচুর সবজি-শাকের নানান সাইড ডিশ।
চিকেন কিংবা ফিশ,
নিদেনপক্ষে চিংড়ি হলেও দিব্যি আমার চলে।
তবুও লোক মিথ্যে করে হ্যাংলা আমায় বলে!!
ওই যে দেখি, সবুজ পাতায় সারাক্ষণই রান্না,
কেউ কি দেখতে পান না!
উইগুলো যে বইগুলোকে দিচ্ছে করে ফুটো,
খাচ্ছে মুঠো মুঠো
শুঁয়োপোকায় পাতা, নাকি পেরজাপতি হবে।
আমার কি দোষ তবে?
ফারাক শুধুই এটুক,
নিজেই বলি ভোজনরসিক, অন্যে বলে পেটুক!!