প্যাঁচ কষছেন
তরুণ কুমার সরখেল

| প্যাঁচ কষছেন তরুণবাবু | মনটা পুরো আলকাতরার | |
| দিনেরাতে, | মতই কালো? | |
| পুরুলিয়ায় নিজের ঘরে | না গো দাদা,খুলেই বলি | |
| আমডিহাতে। | ব্যাপারখানা, | |
| প্যাঁচ কষা তার স্বভাব এমন | পাড়াপড়শি লোকের এটা | |
| খাওয়া ভুলে | নয় অজানা। | |
| ব্যস্ত থাকেন কাজ-টাজ সব | তরুণবাবু চশমা এঁটে | |
| শিকেয় তুলে। | ঘ্যাচাংঘ্যাচ, | |
| তা হলে কি তরুণবাবু | মুক্তাঙ্গনে বসেই কষেন | |
| ঘোর প্যাঁচালো? | ছড়ার প্যাঁচ। |
ছবিঃ মধুশ্রী