ছড়ার পাতা- পুজোর মজা- নীলেশ নন্দী-শরৎ ২০২৫

এই লেখকের আগের ছড়া- পুজোর মজা
কাশের বনে লাগল দোলা
শরৎকালের ভোরে,
শিশির মেখে নীলকণ্ঠ
ডানা ঝাপটায় জোরে।
দূরে কোথাও উঠল বেজে
আগমনীর সুর,
মা আসছেন বলে চারিদিক
খুশিতে ভরপুর।
তবু হৃদয়ে বিষাদ জাগে
গরিবের পেটে খিদে,
তারাও তো চায় সকলের সঙ্গে
উৎসবে যোগ দিতে।
একটু তাদের দেখো মাগো
সুখে থাকুক তারা,
গোটা বছর তারা যেন
না হয় অন্নহারা।

Leave a Reply