ছড়ার পাতা-খয়েরিটোলা-কৌশিক ভাদুড়ী-জয়ঢাক ৪৯-বর্ষা২০১৫

এই লেখকের আগের ছড়া- তাল পড়া

chhorakaushik

খয়েরিটোলার ফিস দোপাটি
খাওনি এ মা? ফাটাফাটি।
শাঁখের ভেতর অক্টোপাস
তাও খাওনি? চাখতে চাস?
আজ চলে আয় ভর দুপুরে
শহর থেকে একটু দূরে
যেইখানে এক বাঁশের বনে
ভোমরা বকুল সবাই চেনে
থাকব ত্যাঁদর গাঁটের খাঁজে
শেয়াল ডাকে ঝিঁঝিও বাজে।
দঙ্গলে নয় একলা এসো
নক কোরো না হালকা কেশো
বিলের কথায় ঘাবড়ে গেলে?
ঝিলের পাশের একটি ছেলে-
দাওয়াত দিলো- বিল মেটাবে
নইলে কেমন লোক জোটাবে?
কষ্ট উশুল চিজটা দ্যাখার
খেয়েই দ্যাখ্ না আরএকটা বার।
খবর রেয়ার- এসব খাবার!
তোফা কী বল্ এমনি অফার?
সুযোগ তো নয় কৃষ্ণচুড়ো-
দিলেই হাওয়া ঝরবে ঝুরো।

ছবি- ইন্দ্রশেখর

জয়ঢাকের সব ছড়া একত্রে এই লিংকে