ছড়ার পাতা -এই যে শহর-রওশন মতিন-বসন্ত২০২৩

রওশন মতিনের আরো কবিতা  –     দুটি কবিতা,  ছোট্টো পাখিশৈশবের দিনগুলি নতুন দিনের বার্তাহারিয়ে যাবেশীতের শহর,    এই যে শিশু, বনের রাজা, আমার আছে

chhoraeijeshohor
এই যে শহর আজব শহর,
স্বপ্ন মোড়া রঙিন চাদর,
খাঁচায় পোষা ময়না পাখি,
বড্ড বাচাল কথার বহর,
চাঁদের হাসি-তারার আদর,
যায় না ছোঁয়া, শুধুই ফাঁকি।
শহর তো নয় আজগুবি এক চিঠির ঝুলি,
খাঁচায় পোষা ময়না পাখির শেখা বুলি।
শহর শহর আজব শহর,
সুখ-দুঃখের রেল,
চলছে ছুটে হর-হামেশাই
বাজিয়ে ঘণ্টা বেল।
কয়লা-ধোঁয়ার ইঞ্জিনে, ফেল মারে যে তেল
হররোজ তাই হরতালে ভাই, মাথায় ভাঙি বেল।
পথের পাশে পাথর ভাঙে খোকন অ্যাত্তটুক,
রঙিন শহর খুশির নহর, দুঃখগুলোই সুখ।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply