ছড়া-নিপাতনে সিদ্ধ- পলাশ বন্দ্যোপাধ্যায়-বর্ষা২০২৪

chhorachhucho

তুই আমাকে বাসলি ভালো তাতে।
খুশিতে তোকে দিলাম ধেড়ে ছুঁচো।
রেগে না গিয়ে এমন ঘটনাতে।
আমি বলি কি ভাবনাটাকে খুঁচো।

দেখবি তবে, দেখিয়ে যারা তোকে।
পারফিউমে ভিজিয়ে পরে জামা।
তাদের নাকে ঝাঁপিয়ে পড়ে ঝোঁকে।
ঘষবে ছুঁচো সুবাসি দেহে ঝামা।

ছুঁচো, সেভাবে নয় তো উপকারী।
হয় না তাতে আদৌ উপহার’ই ।
তবুও কিছু মন্দ ঘটনায়।
ভালোও ঘটে এক্ষেত্রে,এ তাই।

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply