রাস্তায় আজকাল যে কী উৎপাত হয়! গাড়ি নিয়ে বেরিয়েছি তো একটা একরত্তি ছাগলছানা এসে চাপা পড়ল। ভারী দুঃখের ব্যাপার। সেটাকে নিয়ে তার মালিকের কাছে গিয়ে বললা, “ক্ষতি যা হবার সে তো হয়েই গেছে, এখন যা ক্ষতিপূরণ হয়…”
শুনে সে বলে, “দাম আর কত হবে ওর! শ আষ্টেক টাকার বেশি নয়। তবে কিনা…”
“তবে কী?”
মানে বছরপাঁচেক গেলে এ যখন এক মণ ওজনের রেওয়াজি খাসি হত তখন দাম হত কোন না তিন হাজার টাকা। সেইটা লস খেলাম গো! আপনি ওই তিন হাজারের একটা চেক দিয়ে দেবেন স্যার।”
কী আর করা। ওই তিনহাজারের চেকই দিয়ে এসেছি। কথাটা তো আর সে ভুল বলেনি! তবে হ্যাঁ, চেকটা পাঁচ বছর বাদের তারিখে দিয়েছি। 2018 টাকে 2023 লিখে এসেছি।

