ছড়ার পাতা শৈশবের দিনগুলি রওশন মতীন বসন্ত ২০১৭

রওশন মতীনের আগের ছড়া ছোট্টো পাখি

chhorarawsanmatin-medium

 

আমার মনের রঙছবি যে

প্রজাপতির রঙিন পাখা,

ভর দুপুরে ওড়াউড়ি

ফুলের গায়ের পরাগ মাখা ।

দিনগুলো যে কাজলা বিলের

স্বচ্ছ জলের ঢেউ ,

মায়ের স্নেহে হাত বাড়িয়ে

ডাকছে নাকি কেউ !

 ওই সুদূরের আকাশটা যে

স্বপ্নছবি নীল,

ভোরের আলো ছড়িয়ে দিয়ে

খুলছে মনের খিল !

 বাঁধনহারা হার না মানা

আলোয় মাখামাখি,

বাঁধন ছেড়া দস্যি আমি

মুক্ত ডানার পাখি।

জয়ঢাকের ছড়া  লাইব্রেরি এই লিংকে

 

 

Leave a Reply