ছড়ার পাতা হারিয়ে যাবে রওশন মতীন শরৎ ২০১৭

রওশন মতীনের আরো কবিতা  – —————————————————————————–     দুটি কবিতাআমার আছেছোট্টো পাখিশৈশবের দিনগুলি নতুন দিনের বার্তা

হারিয়ে যাবে

ফসল ক্ষেতে গড়ছি বসত
ভরাট নদী-খাল ,
ইছামতির ইচ্ছাগুলো
বন্দী কতকাল।

একটি নদী –ছোট্ট নদী
হারিয়ে গেছে শেষে,
সব হারাবার দুঃখ নিয়ে
কোথায় গেছে ভেসে।

হারিয়ে যাবে ময়না,শালিক,
বাঁশ বাগানের চাঁদ,
মাথার উপর উঠছে কেবল
ইট,পাথরের ছাদ।

হারিয়ে গেছে খেলার মাঠ,
সবুজ পাতার বন,
সব হারাবার দুঃখ নিয়ে
কাঁদবে কেবল মন ।

গ্রাফিক্‌স, ইন্দ্রশেখর

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply