জয়ঢাকি বোল শীত ২০১৮

সরস্বতীর চিঠি

মা গিয়েছেন পুজোর পরে
গণশা গেছে আঁচল ধরে
আগামীবার আসবে আবার বলে
মামার বাড়ি বেজায় মজায়
ভাইবোনেদের দিন কেটে যায়
ছ’দিন পরে দিদিও গেল চলে
কার্তিকে যেই হিম পড়েছে
ধানের শীষে পাক ধরেছে
ওমনি বাড়ি রওনা দিল ভাই
কিন্তু তোদের পরীক্ষা যে,
আমিও তাই ব্যস্ত কাজে
তোদের ফেলে কেমন করে যাই?
সবাই দিল লম্বা পাড়ি
একলা আছি মামার বাড়ি
তোদের সবার অঙ্ক, ভূগোল খাতায়
উঠছে ভরে ধানের গোলা
শীতের হাওয়ায় দিচ্ছে দোলা
আমলিকদের শুকনো ঝরা পাতায়
ভালো থেকো সবাই এই শীতে। তোমাদের জন্যে মা সরস্বতীর এই চিঠি নিয়ে এল শীতের জয়ঢাক। পরীক্ষার পড়ার সঙ্গে সঙ্গে জয়ঢাকও পড়ো। আর খুব মজা কোরো শীতের দিনগুলোতে।

তোমাদের জয়ঢাকি দাদা-দিদিরা

 

Leave a Reply