ঘাটশিলায় বিভূতিভূষণের বাড়িতে গিয়েছিলাম। তাঁর ঘরের দেয়ালে আবিষ্কার করা গেল একটা ভারী সুন্দর পত্রিকাকে। তার নাম “দুন্দুভি।” স্থানীয় বাংলাভাষী মানুষরা শুধু সভাসমিতি করে বিভূতিভূষণকে স্মরণ করবার বদলে সত্যিকারের পথে স্মরণ করেছেন তাঁকে, তা হল নতুন সাহিত্য রচনা করবার পথে। রবীন্দ্রনাথকে স্মরণ করবারে সেরা পথ যেমন তাঁকে নিয়ে দশটা সভা আর খবরের কাগজে কুড়িটা রচনা লেখবার বদলে, তাঁর পথে হাঁটবার চেষ্টা করে নতুন একটা গল্প লেখা বা গান তৈরি করা, ঠিক তেমনই পথে বিভূতিভূষণের স্মৃতিকে তাঁরা তাঁর বসতবাড়িতে অমর করে রেখেছেন একটা সাহিত্যপত্রিকা তৈরি করে। সেখানে বাংলায় সাহিত্য তৈরি করেন ঘাটশিলা থেকে ব্যারাকপুর, ঝালদা থেকে জামশেদপুর অবধি বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা বাংলাভাষার কলমবাজরা। জয়ঢাকের ২০১৯-এর বসন্ত সংখ্যায় সেই পত্রিকার শারদ সংখ্যার লেখাগুলো একত্র করে আমরা সেই প্রচেষ্টাকে শ্রদ্ধা জানালাম।

https://joydhakshop.files.wordpress.com/2019/03/dunduvi_titlep.jpg
https://joydhakshop.files.wordpress.com/2019/03/dunduvi_2.jpg





https://joydhakshop.files.wordpress.com/2019/03/dunduvi_5.jpg





https://joydhakshop.files.wordpress.com/2019/03/dunduvi_11.jpg


ফিরে পেতে চাই–>




