
প্রথম ধাঁধাঃ
তিনটে মার্বেল ভর্তি বাক্স আছে।একটায় শুধু লাল, একটায় শুধু সাদা আর একটায় লাল সাদা মিশিয়ে। বাক্সগুলোর প্রত্যেকটায় ভুল লেবেল আঁটা। (যেমন, ধরো যে বাক্সে সাদা আছে তাতে লাল মার্বেলের লেবেল সেয়া—এইরকম।)
তুমি একটা বাক্স থেকে একটাই মার্বেল বের করে দেখে কী করে লেবেলগুলো ঠিকঠাক বাক্সে লাগাবে?
দ্বিতীয় ধাঁধাঃ
দরজা বন্ধ করা একটা ঘর। বাইরে থেকে তার ভেতরে কিচ্ছু দেখা যায় না। বাইরে তিনটে সুইচ। ভেতরে তিনটে বাল্ব। বাইরে থেকে তোমায় যেমনভাবে ইচ্ছে তিনটে সুইচ অন করে ভেতরের তিনটে আলোকে জ্বালিয়ে দিতে হবে। তারপর দোর খুলে ভেতরে গিয়ে বলতে হবে কোন সুইচে কোন আলো জ্বলেছে।
কীভাবে করবে?
তৃতীয় ধাঁধাঃ
একটা চৌকো কেককে ঠিক তিনটে ছুরির কোপে আটটা সমান টুকরো করে দেখাও।
চতুর্থ ধাঁধা
বড়ো চাকাটায় চব্বিশটা দাঁত। সেটা ঘোরে না। ছোটো চাকায় আটটা দাঁত সেটা ঘুরলে বড়োর গা বেয়ে চলে। বড়োকে ঘিরে এক পাক ঘুরতে ছোটো চাকা কতবার ঘুরবে?
পঞ্চম ধাঁধাঃ
মাছের ঝাঁক বাঁ থেকে ডাইনে চলেছে নেতার পিছু পিছু। তিনটে কাঠির অবস্থান পালটে ঝাঁকের মুখ উল্টোদিকে ঘোরাতে হবে।