প্যারডি ও আমার দাদুর নাতি দেবজ্যোতি ভট্টাচার্য শীত ২০১৮

আগের প্যারডিগুলো

ও আমার দাদুর নাতি

দেবজ্যোতি ভট্টাচার্য

ও আমার দাদুর নাতি
আমার কাকা তোমার মামা
তোমাদের দরদালানে
দিইছি হামা
ও আমার দাদুর নাতি
আমার কাকা তোমার মামা

তুমি কাঠির মত শুঁটকো ছিলে
তোমার ধামা হেন মস্ত পিলে
তোমার ওই শুষ্কগড়ণ
খ্যাংড়ামূর্তি মর্মে আঁকা
ও আমার দাদুর নাতি
তোমার মামা আমার কাকা

তুমি মামার মুখে নামতা শুনে
তিন পনেরোয় পঁচিশ গুণে
খেতে কিল সকাল দুপুর
থাকতো দুচোখ অশ্রুমাখা
ও আমার দাদুর নাতি
তোমার মামা আমার কাকা

                    জয়ঢাকের ছড়া সংগ্রহ

 

1 thought on “প্যারডি ও আমার দাদুর নাতি দেবজ্যোতি ভট্টাচার্য শীত ২০১৮

Leave a Reply