আগের সংখ্যার কাতুকুতু দুর্ভাগা ইত্যাদি


১। ইংলিশ চ্যানেলের ছবি দেখেছ?
না ম্যাম। আমাদের কেবল অপারেটর শুধু হিন্দি চ্যানেল দেখায়।
-একটি মরুবাসী প্রাণীর নাম বল
-উট।
-গুড। আরো পাঁচটি মরুবাসী প্রাণীর নাম বল।
-আরেকটি উট, আরেকটি উট, আরেকটি উট, আরেকটি উট এবং আরেকটি উট
২। গাড়ি বিষয়ক
শিল্পসম্মত গাড়ি—কলাকার
এক হেডলাইটওয়ালা গাড়িঃ কানাকার
দুই হেডলাইট ভাঙা গাড়িঃ অন্ধকার
তীব্র গতিশীল গাড়ি-গোলাকার
গাড়ির দামঃ দরকার
সরিয়ে পার্ক করুনঃ সরকার
মৌমাছিদের গাড়িঃ বিকার
গাড়িদের খেলার মাঠঃ কারপার্ক
গাড়িদের ফুলকাঃ কারগিল
৩। -অঙ্কের দিকে জাস্ট সামান্য একটু মনোযোগ দিও ঋত্বিক।
-তাই তো দিচ্ছি ম্যাম।
৪। -পরিষ্কার করে বল। অন্যকে যে নিজের কথা বোঝাতে পারে না সে একটা গাধা।
-কী বললেন ঠিক বুঝলাম না স্যার।