ধাঁধা

প্রথম ধাঁধা

এক দ্বীপের লোকজনের মধ্যে যারা সাঁতার জানে তারা সর্বদাই সত্যিকথা বলে dhadha001 (Small)থাকে, আর যারা তা জানে না তারা সর্বক্ষণ মিথ্যেকথা বলে। তুমি সে দ্বীপে গিয়ে তিনজন দ্বীপবাসীর সঙ্গে দেখা। প্রথমজনকে তুমি জিজ্ঞাসা করলে, “ওহে, তুমি কি সাঁতারু?”

সে যে কী বলল, তা তুমি ঠিক শুনতে পেলে না।

দ্বিতীয়জনকে তুমি জিজ্ঞাসা করলে, “ ও কী বলল হে?”

সে বলল, “ও বলেছে, ‘হ্যাঁ’।”

তিন নম্বরজন শুনে বলে, “দাদা,আমিও কিন্তু সাঁতারু। আর, ওরা দুজন মিথ্যে বলছে। ”

বলো দেখি লোকগুলোর মধ্যে সাঁতারু কে/কারা আর সাঁতারু নয় কে/কারা?

দ্বিতীয় ধাঁধা

দুটো জাদু দরজা আছে। তার একটা সত্যবাদির শহরের পথ দেখায়। সে সত্যবাদি। অন্যটা মিথ্যেবাদিদের শহরে যায়। সেটা মিথ্যেবাদি। তুমি সত্যবাদির শহরে যেতে চাও। এদের একজনকে একটামাত্র প্রশ্ন করে উত্তরটা বুঝে নিতে হবে।

প্রশ্নটা কী হবে?

তৃতীয় ধাঁধা

আগেরটা বেশ সহজ ও প্রচলিত। কিন্তু এইবারে একটু নতুন সমস্যা। নতুন শর্তটা হল, তোমার প্রশ্নের উত্তরে তারা যে দরজাটা দেখিয়ে দেবে সেই দরজাটা দিয়েই ঢুকতে হবে তোমায়। তাহলে তুমি কী প্রশ্ন করবে?

 

1 thought on “ধাঁধা”

Leave a Reply