ভাষা শেখবার আসর-ইতালির ইলিবিলি-অদিতি সরকার

bideshibhashaitalian01 (Small)1:autobus; 2: strada; 3: albero; 4: cane; 5: autista; 6: ragazzo; 7: zaino; 8: pneumatico; 9: faro.

এই দেখ আবার এসে গেছি ইতালিয়ানের ঝাঁপি নিয়ে। আগের দিন যা যা হয়েছিল মনে আছে তো? সেই যে, ব্রেকফাস্ট টেবিলে লাত্তে আর কর্নফ্লেক্স?

তা তুমি তো মাম্মা আর পাপাকে আররিভেদের্চি বলে টলে পিঠে ৎসাইনো নিয়ে স্কুওলাবুসে উঠে পড়লে। আউতোবুস চালাচ্ছেন সিনিওরা কার্লা রোসিনি। মানে উনিই আজ তোমাদের স্কুওলাবুসের আউতিস্তা। অন্য দিন আউতিস্তা থাকেন সিনিওর পাউলো ব্রুনি। বয়স্ক ভদ্রলোক। আজ উনি আসেন নি। তা সিনিওরা রোসিনিকে বুওনজোর্নো বলা হল। তিনিও একগাল হেসে তোমায় বুওনজোর্নো ফিরিয়ে দিলেন। এবার তুমি ভেতরে গিয়ে বসলে তোমার বন্ধু ফাবিওর পাশটিতে। তার সঙ্গে তোমার কথাবার্তা হল এই রকম: (সেই আগের মতই কিছু কিছু জায়গায় ব্ল্যাংক রইল, তোমায় সেগুলো ভরতে হবে।)

তু:  চাও ফাবিও, কোমে ভা? (____ফাবিও, ____চলছে?)

ফাবিও:  বেনোনে! স্তুদিও মোল্তো ইন কোয়েস্তি জোর্নি!(দারুণ! আজকাল অনেক পড়ছি!)

তু:  দাই লেসামে দি মাতেমাতিকা লুনেদি? (অংক পরীক্ষা দেবে সোমবার?)

ফাবিও:  সি, এ ও আংকোরা চেন্তোভেন্তি পাজিনে দা লেজ্জেরে! (____, আর এখনও আরও ১২০ পাতা পড়তে হবে!)

তু:   মি পিয়াচ্চোনো ই মিয়েই নুওভি ইনসেনিয়ান্তি।( আমাদের নতুন টিচারদের আমার ভালো লাগে।)

ফাবিও:  কোয়ান্তি আন্নি আ ইল তুও নুওভো ইনসেনিয়ান্তে দি মাতেমাতিকা (তোমার নতুন টিচারের বয়েস কত?)

তু:   নন লো সো। ফোর্সে কোয়ারান্তা। এ ব্রাভা!(জানি না। হয়তো চল্লিশ। উনি খুব ভালো!)

তোমার আর ফাবিওর এই সব কথাবার্তার মধ্যে সিনিওরা রোসিনি হঠাৎ হুড়মুড় করে ঢুকে পড়লেন।

সিনিওরা রোসিনি:  সি পার্লা বেনে ইতালিয়ানো, রাগাৎসো মিও!(তুমি ভাল ইতালিয়ান বল, মাই বয়!)

তু:  গ্রাৎসিয়ে সিনিওরা রোসিনি। পার্লো পোকো মা কাপিস্কো দি পিউ।(______মিসেস রোসিনি। বলি কম তবে বুঝি বেশি।)

সিনিওরা রোসিনি:  কোয়ান্তে লিংগুয়ে পার্লি?(কতগুলো ভাষা বল তুমি?)

তু:  ত্রে, ইতালিয়ানো, ইঙ্গলেসে এ বেঙ্গালি।(_____,_____,ইংরেজি ও________।)

সিনিওরা রোসিনি:  এ কোয়াল এ লা তুয়া লিঙ্গুয়া মাদ্রে? (আর কোনটি তোমার মাতৃভাষা?)

তু:  ইল বেঙ্গালি।(বাংলা)

    এমনি করে গল্প করতে করতে আউতোবুস চলল স্কুওলার দিকে। স্ত্রাদা প্রায় ফাঁকা। সেই ফাঁকা রাস্তায় কেউ কেউ তাদের কানে-কে নিয়ে হাঁটতে বেরিয়েছে। আলবেরো-গুলো ভার্দে পাতায় ঢাকা। সত্যি, রোমা শহরটা খুবই সুন্দর।

    তা বলি কি, যতক্ষণ স্কুওলায় না পৌঁছচ্ছ, এতক্ষণ যা যা কথা হল, তার থেকে কী বুঝলে তা নিয়ে একটু না হয় কুইজ হয়ে যাক। যেমন ধরো, তোমাদের দু জন আউতিস্তা আছেন, একজনকে বলছ সিনিওরা আর অন্য জনকে বলছ সিনিওর। কেন বল তো? ঠিক ধরেছ। মহিলা হলে সিনিওরা, আর ভদ্রলোক হলে সিনিওর।

    আচ্ছা বেশ, তা হলে এবার বল দেখি, এই কথাগুলোর ইতালিয়ান কী হবে:  ইশকুল, বাস, রাস্তা, কুকুর, গাছ, সবুজ, ড্রাইভার, নতুন,বয়, পৃষ্ঠাগুলো, ব্যাকপ্যাক।

    আর এই ইতালিয়ান শব্দগুলোর মানেই বা কী:  কোমে, মাতেমাতিকা, পার্লা, পার্লো, পার্লি, লিঙ্গুয়া, লিঙ্গুয়ে, ইনসেনিয়ান্তি, ইনসেনিয়ান্তে, চেন্তো, ভেন্তি, কোয়ারান্তা, মাদ্রে।

    সব ক্লু আজকের কথাবার্তার মধ্যেই আছে। একটু মন দিয়ে দেখলেই পাবে।

    আজ তবে এই পর্যন্ত। দেখা হবে স্কুওলাতে। বুওনা জোর্নাতা, চি ভেদিয়ামো (হ্যাভ আ নাইস ডে, সি ইউ লেটার)

    ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। আগের বারের ধাঁধার উত্তর:  এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। কী বলছ, আজও একটা হবে নাকি? বেশ, তাহলে হয়েই যাক। উত্তর তো জানই কোথায় পাঠাতে হবে। এই জয়ঢাকের দপ্তরে, আবার কোথায়। ভেবে বল দেখি, এগুলো কী: 

bideshibhashaitaly

লুনেদি, মার্তেদি, মের্কোলেদি,জোভেদি,ভেনের্দি,সাবাতো, দোমেনিকা।

আর এই যে, আজকের কথাবার্তা, রোমান হরফে-

Tu:     Ciao Fabio, come va?

Fabio:  Benone! Studio molto in questi giorni!

Tu:      Dai l’esame di matematica lunedi?

Fabio:  Si, e o ancora centoventi pagine!

Tu:    Mi piacciono I miei nuovi insegnanti.

Fabio:  Quanti anni ha il tuo nuovo insegnante di matematica?

Tu:    Non lo so. Forse quaranta. È brava!

Signora Rossini:  Si parla bene italiano, ragazzo mio!

Tu:  Grazie signora Rossini. Parlo poco ma capisco di più.

Signora Rossini:  Quante lingue parli?

Tu:  Tre, italiano, inglese e bengali.

Signora Rossini:  E qual è la tua lingua madre?

Tu:  Il Bengali.

চলবে

1 thought on “ভাষা শেখবার আসর-ইতালির ইলিবিলি-অদিতি সরকার”

Leave a Reply