ভুতের ছড়া তরুণকুমার সরখেল

chhoratin_bhut (Small)পুকুরপাড়ে যেই না গেছি ভোরবেলাতে,

গিয়েই দেখি তিনটে ভূতে জোর খেলাতে

মন দিয়েছে। আমায় দেখে ফোঁকলা দাঁতে,

মুচকি হেসে কাছে এসে হাতে হাতে

ধরিয়ে দিল তিনটি ঠাসা পেয়ারা এনে

মনে হল ভূতগুলো সব আমায়ে চেনে।

অভয় পেয়ে বলে উঠি, পেয়ারা খেলে

শুনছি নাকি সেরে ওঠে বে-আক্কেলে

রোগগুলো সব। বের হয়ে যায় মাথা থেকে-

ছড়া লেখার বিদঘুটে রোগ একে একে!

এমন সময় গান বাজলো মোবাইলে,

দেবুবাবু বলল, তরুণ ঘুমাচ্ছিলে?

ভূত সংখ্যায় পাঠাও ছড়া জ্যান্ত ভূতের

পাঠাচ্ছি কাল বলেই আমি গেলাম শুতে।

ছবিঃ অন্তরা

1 thought on “ভুতের ছড়া তরুণকুমার সরখেল

Leave a Reply