বিচিত্র জীবজগত- সব লেখা একত্রে

পিনোশিওকে মনে আছে নাকি? সেই যে, মাঝেমাঝেই যার নাকখানাহঠাৎ করে বেজায় লম্বা হয়ে যেতএকখানা লাঠির মত।! বছরকয়েক আগে সতিকারের এক পিনোশিওকে আবিষ্কার করা গেছে।
নিউ গিনির ফোজা পাহাড়ের গভীর অরণ্যে সর্পবিশারদ পল অলিভার ক্যাম্প করছিলেন ২০০৮ সালে। সেখানে এখনও প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার আদিম , মানুষের ছোঁয়া না লাগা অরণ্য আছে। হঠাৎ তাঁর চালের বস্তাটার ওপরে তিনি বসে থাকতে দেখেন শ্রীমানকে। সবজেটে গায়ের রঙ। এমনিতে এলেবারে স্বাভাবিক।কিন্তু মজা হল সে ডেকে উঠতে। সঙ্গে সঙ্গে দেখা গেল তার নাকের ডগাটা একটা ডান্ডার মতন সামনে এগিয়ে চলে এল। ডাক থামতেই নাক আবার একেবারে যে কে সেই।
ডাক ছাড়বার সময় নাক কেন লম্বা হয় সে নিয়ে বিজ্ঞানিরা এখনও ধাঁধায়। কারো কারো মতে ওই ভেঁপুর মতন নাক নাকি আসলে একটা অ্যামপ্লিফায়ার যার কল্যানে ডাকটা অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে তার। তবে সকলেই কিন্তু এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন।
জয়ঢাকের বৈজ্ঞানিকের দপ্তর