FUNবিজ্ঞান- বয়স কত?-সোমনাথ- জয়ঢাক৪৯-বর্ষা ২০১৫

biggan4901

শিরীনা নার্সারি ক্লাসে নতুন নতুন অঙ্ক শিখছে।  যোগ অনেকদিন আগেই শিখে গেছে, এখন নতুন শিখেছে  গুণ  করতে। একদিন বাবার দুই অফিসের সহকর্মী বাড়িতে এসেছে। তো সে ভীষণ উত্তেজিত হয়ে হাত পা নেড়ে তাদের বলতে থাকল, “জানো, আমি আজকে একটা যোগ করেছি। আর একটা গুণ করেছি। আমার আর  বোনের বয়সটাকে যোগ করেছি আর গুণ করেছি। এই দেখো তার উত্তরগুলো,” বলে দুটো কাগজ তাদের দুজনের হাতে দিল।

এই সময় মা ভিতর থেকে ডাক দিলো, “শিরীনা কাকুদের বিরক্ত কোরো না।” শুনে শিরীনা এক দৌড়ে ভিতরে ঢুকে পড়ল। এখন দুই কাকু তো হাতে দুই কাগজ নিয়ে বসে আছে।  শিরীনার বাবারও আসতে দেরি হচ্ছে। তাই দুজনে আর কী করে, বসে বসে নিজেদের মধ্যেই কথা বলতে শুরু করল। 
“তা ওদের দুজনের বয়স কত বোঝা যাচ্ছে না।”
“শিরীনা’র বোন কত বড় হল?”
“জানি না ঠিক, তবে এক বছরের তো বেশি হবেই।”
“ও তাহলে আমি বুঝতে পেরেছি ওদের বয়স কত।” 
“ও তাহলে আমিও বুঝতে পেরেছি ওদের বয়স কত।” 
গল্পটা এখানেই শেষ করছি। তোমরাও কি বুঝতে পেরেছ ওদের বয়স কত?

উত্তর-

যা বোঝা যাচ্ছে শিরীণার বয়েস ৩ থেকে ৫ এর মধ্যে। (নার্সারিতে পড়ে)

তাহলে দুই বোনের সম্ভাব্য বয়েস, তাদের যোগফল আর গুণগফল নীচের টেবিলে দিলাম

এবারে এই টেবিলটা বানালে দেখা যাবে, যোগফল আর গুণফল দেখলে বোণেদের বয়েওগুলো ধরে ফেলা যাচ্ছে। কিন্তু সমস্যা হল যদি যোগফল ৫ আর গুণফল ৬ হয়। একমাত্র সেই ক্ষেত্রেই তাদের বয়েসের দুটো সম্ভাবনা থাকবে- ৩,২ এবং ৫,১। এখন বোনের বয়েস যদি ১ এর বেশি হয় তাহলে একমাত্র ৩,২ হল সঠিক উত্তর।

৩,১ ৩,২ ৪,১ ৪,২ ৪,৩ ৫,১ ৫,২ ৫,৩ ৫,৪
যোগফল ১২
গুণফল ১০ ১৫ ২০

 

জয়ঢাকের বৈজ্ঞানিকের দপ্তর

Leave a Reply