FUNবিজ্ঞান-বিচিত্র জীবজগত-হোরাফ নাকি জিরিন-ইন্দ্রশেখর-বর্ষা২০১৫

বিচিত্র জীবজগত- সব লেখা একত্রে

bigganjibjagat49

আফ্রিকার গ্রেট লেক এলাকায় শুকনো জঙ্গলে এই বিচিত্র হরিণের বাস।

মাথাটা এইটুকুনি, আর গলাটা জিরাফের মতন সরু আর লম্বা। তাদের স্থানীয় নাম তাই জেরেনুক মানে জিরাফগলা হরিণ। এদের পা-ও আশ্চর্যরকম লম্বা। দৌড়োতে পারে মোটরগাড়ির গতিতে। কিন্তু হলে কী হয়, ওই লম্বা শিড়িঙ্গে পায়ের জন্য দৌড়োতে গিয়ে ঠ্যাঙও ভেঙে বসে প্রায়শ।

লম্বায় দেড় মিটার ছাড়িয়ে যায় এরা, কিন্তু ওজন মাত্র ৪৫ কিলোগ্রাম। মেয়েদের ওজন তো আরও কম । মাত্র ত্রিশ কিলো।

খেতে ভালোবাসে কাঁটাঝোপ আর গাছের পাতা। মাটিতে মুখ দিয়ে ঘাস এরা কমই খায়। মজার খবর হল এরা আলাদা করে কখনো জল খায় না। যা পাতালতা খায় ওর মধ্যের জল দিয়েই কাজ চালিয়ে নেয়।ফলে কঠজোরতম প্রকৃতিতেও এই সুন্দর প্রাণীটা দিব্যি সিন্দর হয়েই বেঁচে থাকতে পারে।

বড় বড় চোখ, দীঘল গলা আর ব্যালেরিনাদের মত লম্বা লম্বা পায়ের এই প্রাণীটির শরীরে রাগ গোঁসার গন্ধটুকুও নেই। বড় বিনয়ী জীব এরা। শুধু তাই নয় প্রাণীজগতের মধ্যে এদেরই দেখা যায় সবচেয়ে বেশি অন্য স্বজাতীয় প্রাণীকে বিপদের সময় সাহায্য করতে। প্রাচীন আফ্রিকান উপকথায় তাই এদের ডাকা হত ‘বিনয়ের রানি’ নামে।

 জয়ঢাকের বৈজ্ঞানিকের দপ্তর 

 

Leave a Reply