এটা একটা কবিতার বই। দু’ধরণের কবিতা আছে- কিছু আদর্শবাদী কবিতা আর কিছু বন-পাহাড়-মাঠ-ঘাট-গ্রাম-শহর-ছোটবেলা-নিঝুম দুপুরের কবিতা।

এই দ্বিতীয় ধরণের কবিতাগুলোই আমার নিজের বেশি ভাল লেগেছে। কবিতাগুলোর মধ্যে এক বিশেষ উষ্ণতা রয়েছে, কবির সঙ্গে বিষয়বস্তুর ঘনিষ্ঠতাও টের পাওয়া যায়। মনে হয় কবি নিজের গল্প বলছেন। আর তাই হয়তো কবিতাগুলোও বেশি কাছের মনে হয়। প্রকৃতির বিভিন্ন দৃশ্যকল্পও ভাল লেগেছে। আমার ব্যক্তিগতভাবে প্রিয় একটি কবিতা থেকে কিছুটা এখানে তুলে দিই। কবিতাটির নাম ‘বৃষ্টিরঙিন দিন’-
‘টুপটাপ টুপটাপ টুপটাপ টুপ
বৃষ্টির ফোঁটাগুলো বিলে ঝিলে দেয় শুধু ডুব
ডুব দেয় চুপচুপ শাপলারা চেয়ে থাকে খুব
ফিক করে হেসে ওঠে রোদ্দুর
রাঙাবউ লাল টুকটুক।’
এই বসন্তে তোমাদের তাই খবর দিলাম এই সুন্দর কবিতার বইটার। জোগাড় করে নিয়ে পোড়ো কিন্তু!
তথ্যঃ
নাম- নতুন ভোরে হীরের কুচি। লেখক- মনসুর আজীজ
প্রকাশনী-মুক্তদেশ প্রকাশন, বাংলাদেশ
দাম- ১০০ টাকা
ওয়েবস্টোর থেকে কিনতে পাবে www.rokomari.com থেকে