সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া,বেঁচে থাকার মানে, শরতের আঙিনায়, ভূত-সন্দেশ, আঁকছি সবই কাব্যপটে, বাংলা আমার মাতৃভাষা, টাকডুম খুশিতে

চলো যাই পাহাড়ে
ঘুরে আসি,
পাহাড়কে আমি বড়
ভালোবাসি !
যাবে নাকি আরাবলি
হাসি হাসি ?
বিন্ধ্য কি পূবঘাট
গোরা-খাসি !
চলো যাই সাতপুরা
নয় আরাকান,
অথবা যেতেই পারো
কারাকোরাম !
টাইগার হিল চলো
করে আসি জয়,
ভেলো, হিল পেরিয়ে
সোজা হিমালয় !!