ছড়া-অন্যরকম-আবু হোসেন-জয়ঢাক৪৮

chhoraabu

এক যে ছিল লোক
তার প্রাণে বেজায় শোক
পুবেই কেন সূর্য ওঠে
গাড়ি কেন সামনে ছোটে
দাদুর কেন আহ্নিকেতেই ঝোঁক?

এসব ভেবে মনে
তার দুঃখু ক্ষণে ক্ষণে
শুধোয় জনে জনে
পৃথিবীটা যেমন আছে
তেমন কেন হয়
জল বয়ে যায় ঢালুর দিকে
সকাল হতেই আকাশ ফিকে
কিছুই কেন অন্যরকম নয়?

জয়ঢাকের ছড়া লাইব্রেরি

Leave a Reply